CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

এমপিওভুক্ত শিক্ষকদের মার্চের বেতন নিয়ে নতুন তথ্য

#
news image

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন এখনো পাঠানো শুরু হয়নি। আইবাস সফটওয়্যারে কাজ শেষ না হওয়ার টাকা পেতে দেরি হচ্ছে। আগামী বৃহস্পতিবার নাগাদ বেতনের টাকা পাঠানো শুরু হতে পারে।

মঙ্গলবার (৭ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেলের এক কার্যব্যক্তি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত বুধবারে আমরা আইবাসে পাঠিয়েছিলাম ব্যাংকে পাঠানোর জন্য আর মন্ত্রণালয়ও একই দিনে পাঠিয়েছিলো। মন্ত্রণালয় গতকাল সকালে জিও দিয়েছে। এই জিও জারির পরপরই ব্যাংক টাকা পাঠানো শুরু করে কিন্তু আইবাস সেই বুধবার থেকে কাজ শেষ করেনি সেজন্য শিক্ষকদের টাকা পেতে দেরি হচ্ছে।

গত ৫ এপ্রিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ১৭ হাজার ২৩৭টি স্কুলের ৩ লাখ ৩ হাজার ৮৮৮ জন শিক্ষক-কর্মকচারী রয়েছেন। আর দুই হাজার ৬১৯টি কলেজের ৮৭ হাজার ৯৮২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

জানা গেছে, পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর মার্চ মাসের বেতনের প্রস্তাবে আজ রোববার অনুমোদন দেয় মন্ত্রণালয়। আইবাসে বেতনের তথ্য যাওয়ার পর এটি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে।

সূত্র জানায়, এই ধাপে স্কুল ও কলেজ মিলিয়ে মোট ৩ লাখ ৯১ হাজার ৮৭০ জন শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা পাঠানো হয়েছে।

গত ৩১ মার্চ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। ২৮ মার্চের মধ্যে শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠানোর জন্য বিল অনলাইনে সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়া হয়েছিলো।

নিউজ ডেস্ক

০৮ এপ্রিল, ২০২৬,  11:26 AM

news image
সংগৃহীত