CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

রাজনীতিতে নতুন অধ্যায়: শপথ গ্রহণ করলেন কোয়েল মল্লিক

#
news image

টালিউড কুইন কোয়েল মল্লিক এবার পা রাখলেন জাতীয় রাজনীতির আঙিনায়। উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন এই জনপ্রিয় অভিনেত্রী। তাঁর এই বিশেষ মুহূর্তে পাশে ছিলেন বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক, স্বামী নিসপাল সিং রানে এবং পুত্র কবীর। পরিবারের উপস্থিতিতেই সংসদ সদস্য হিসেবে যাত্রা শুরু করলেন তিনি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে একটি বিশেষ বিষয় সবার নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী তাঁর আসল নাম ‘রুক্মিণী মল্লিক’ হিসেবে শপথ নিচ্ছেন। চলচ্চিত্র জগতে তিনি কোয়েল নামে আকাশচুম্বী জনপ্রিয়তা পেলেও দাপ্তরিক সব নথিতে তাঁর নাম রুক্মিণী। এদিন পশ্চিমবঙ্গসহ আরও কয়েকটি রাজ্যের ১৯ জন সদস্যও তাঁর সঙ্গে শপথ গ্রহণ করেন।

দুই দশকের দীর্ঘ অভিনয় জীবনে কোয়েল নিজেকে সবসময় বিতর্কহীন ও মার্জিত হিসেবে ধরে রেখেছেন। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে মল্লিক পরিবারের সুসম্পর্ক দীর্ঘদিনের। সম্প্রতি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রঞ্জিত মল্লিকের বাসভবনে যাওয়ার পর থেকেই কোয়েলের রাজনীতিতে আসার গুঞ্জন জোরালো হয়েছিল। সরাসরি নির্বাচনে লড়াই না করলেও রাজ্যসভার সদস্য মনোনীত হয়ে তিনি এখন জাতীয় রাজনীতির অংশ।

অভিনয় ও ব্যক্তিত্বের গুণে দর্শকদের হৃদয়ে আগেই জায়গা করে নিয়েছিলেন কোয়েল। এবার সংসদ সদস্য হিসেবে দেশ ও মানুষের কল্যাণে তিনি কী ভূমিকা রাখেন, তা দেখার অপেক্ষায় তাঁর অগণিত ভক্ত। নতুন এই পরিচয়েও কোয়েল নিজের মেধা ও সংযমের পরিচয় দেবেন বলে বিশিষ্টজনেরা আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজ ডেস্ক

০৮ এপ্রিল, ২০২৬,  11:45 AM

news image
টালিউড কুইন কোয়েল মল্লিক