CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

মুন্সিগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে ১৩টি জবাই করা ঘোড়া উদ্ধার

#
news image

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিক্রির উদ্দেশ্যে জবাই করা ১৩টি ঘোড়া উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে ওই বাড়িতে ঘোড়া জবাই করার খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। লোকজনের উপস্থিতি টের পেয়ে অসাধু চক্রের সদস্যরা ঘোড়াগুলো ফেলে রেখেই পালিয়ে যায়। পরে স্থানীয়রা পরিত্যক্ত ঘরের ভেতর জবাই করা ১৩টি ঘোড়া দেখতে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানান।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী হাসান মিয়া জানান, এলাকায় দীর্ঘদিন ধরেই একটি অসাধু চক্র ঘোড়া জবাই করে বিক্রি করছে বলে তারা শুনে আসছিলেন। আজ ওই চক্রটির সন্ধান পেয়ে দ্রুত প্রশাসনকে খবর দেওয়া হয়। তবে তারা ঘটনাস্থলে পৌঁছালে কিছু সন্ত্রাসী প্রকৃতির লোক জবাই করা ঘোড়াগুলো রেখে পালিয়ে যায়।

এ বিষয়ে গজারিয়ার ইউএনও মো. মাহমুদুল হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে গজারিয়া থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া প্রাণিসম্পদ কার্যালয় ও স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধির সমন্বয়ে জবাই করা ঘোড়াগুলো মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা করা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

নিউজ ডেস্ক

০৮ এপ্রিল, ২০২৬,  2:06 PM

news image
সংগৃহীত