CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

উইকএন্ডে ফিরছেন রক আইকন জ্যাক হোয়াইট

#
news image

জ্যাক হোয়াইট আবারও ফিরছেন মরুভূমির সেই চেনা মঞ্চে। আসন্ন কোচেল্লা মিউজিক ফেস্টিভ্যালে সারপ্রাইজ অ্যাক্ট হিসেবে যোগ করা হয়েছে এই রক স্টারকে। উৎসব কর্তৃপক্ষ প্রথম উইকএন্ডের পারফরম্যান্সের সময়সূচী প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হোয়াইটের ফেরার খবরটি নিশ্চিত করেছে।

কোচেল্লায় শেষ মুহূর্তে কোনো বড় তারকাকে যুক্ত করার ঘটনা এটিই প্রথম নয়। গত বছর উইজার এবং এড শিরানকে একইভাবে যুক্ত করা হয়েছিল। ২০২২ সালে শেষ মুহূর্তে যোগ দিয়েছিলেন আর্কেড ফায়ার। এবার জ্যাক হোয়াইট পারফর্ম করবেন 'মহাভে' স্টেজে, বিকেল ৩টার স্লটে। জ্যাক হোয়াইট কোচেল্লার দীর্ঘদিনের পরিচিত মুখ। ২০০৩ সালে তিনি তার ব্যান্ড 'দ্য হোয়াইট স্ট্রাইপস'-এর হয়ে এখানে খেলেছিলেন এবং ২০১৫ সালে একক শিল্পী হিসেবে মূল আকর্ষণ বা হেডলাইনার ছিলেন।

তার এই ফেরা নিয়ে ভক্তদের মাঝে বাড়তি উত্তেজনা কাজ করছে। গত শুক্রবারই হোয়াইট দুটি নতুন সিঙ্গেলÑ মুক্তি দিয়েছেন। এছাড়া গত শনিবার জ্যাক ব্ল্যাকের উপস্থাপনায় ‘স্যাটারডে নাইট লাইভ’-এও তাকে পারফর্ম করতে দেখা গেছে। গত সোমবার তিনি উপস্থিত ছিলেন স্টিফেন কোলবার্টের ‘দ্য লেট শো’-তে।

নতুন গান এবং একের পর এক বড় পারফরম্যান্স দেখে ভক্তরা আশা করছেন, হয়তো খুব শীঘ্রই নতুন কোনো অ্যালবামের ঘোষণা আসবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তার সর্বশেষ অ্যালবাম ‘নো নেম’ দারুণ জনপ্রিয়তা পেয়েছিল এবং গ্র্যামি মনোনয়নও বাগিয়ে নিয়েছিল। উল্লেখ্য, গত বছরই 'দ্য হোয়াইট স্ট্রাইপস' রক অ্যান্ড রোল হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছে।

এবারের কোচেল্লায় মূল আকর্ষণ হিসেবে আরও থাকছেন সাবরিনা কার্পেন্টার, জাস্টিন বিবার এবং ক্যারল জি। এছাড়া ইয়াং থাগ, ডিভো, অ্যাডিসন রে এবং ডেভিড বার্নের মতো শিল্পীরাও মঞ্চ মাতাবেন। শনিবার মূল মঞ্চে পারফর্ম করবে আরেক বিখ্যাত গ্যারেজ রক ব্যান্ড 'দ্য স্ট্রোকস'।

নিউজ ডেস্ক

১১ এপ্রিল, ২০২৬,  2:56 PM

news image
ইন্টারনেট