CKEditor 5 Sample
ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিলো ইরান

#
news image

ইরান সতর্ক করে বলেছে, আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের এবং বৃহত্তর ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর কাছে গ্রহণযোগ্য একটি চুক্তি হতে হবে। তা না হলে আলোচনা ভেঙে পড়লে বা নতুন উসকানি দেখা দিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে ‘ধ্বংসাত্মক হামলা’ চালানো হতে পারে।

এমন এক সময় এই হুঁশিয়ারি উচ্চারণ করল ইরান, যখন পাকিস্তান ও অন্যান্য আঞ্চলিক পক্ষের মধ্যস্থতায় হওয়া একটি নড়বড়ে দুই সপ্তাহের যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে এবং ইসলামাবাদে আলোচনার প্রস্তুতি চলছে।

ইরানের কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হলেও এই যুদ্ধবিরতি সংঘাতের সমাপ্তি নির্দেশ করে না। তারা জোর দিয়ে বলেছেন, যেকোনো উত্তেজনা বৃদ্ধি হলে তাদের বাহিনী পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছে।

লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলার পর তেহরান তাদের অবস্থান আরও কঠোর করেছে। দেশটির শীর্ষ কর্মকর্তারা সতর্ক করেছেন, এমন পরিস্থিতিতে আলোচনা চালিয়ে যাওয়া ‘অযৌক্তিক’ এবং এতে পুরো কূটনৈতিক প্রক্রিয়াই ভেঙে পড়তে পারে।

নিউজ ডেস্ক

১১ এপ্রিল, ২০২৬,  2:58 PM

news image
ইন্টারনেট