CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

শতকোটি টাকার সম্পদ রেখে গেলেন আশা ভোঁসলে

#
news image

ভারতীয় সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র আশা ভোঁসলে রোববার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৫০ ও ৬০-এর দশকে যখন লতা মঙ্গেশকর একটি গানের জন্য ৫০০ রুপি পেতেন, তখন আশা ভোঁসলে মাত্র ১০০ থেকে ১৫০ রুপি পারিশ্রমিক দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন।

শুরুতে 'এক্সপেরিমেন্টাল' বা নাচের গান দিয়ে যাত্রা করলেও পরে নিজের বহুমুখী প্রতিভা দিয়ে তিনি নিজেকে কিংবদন্তিতে পরিণত করেন। ২০২৬ সালের হিসাব অনুযায়ী, তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি রুপি, তবে কোনো কোনো সূত্রের মতে এটি ২০০ থেকে ২৫০ কোটি রুপির কাছাকাছি।

সংগীতের পাশাপাশি ব্যবসায়িক বুদ্ধিতেও তিনি ছিলেন সফল। দুবাই, কুয়েত ও ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশে তার জনপ্রিয় রেস্তোরাঁ চেইন রয়েছে, যা তার আয়ের অন্যতম উৎস। এছাড়া মুম্বাইয়ের অভিজাত পেডার রোডে ‘প্রভুকুঞ্জ’ অ্যাপার্টমেন্টসহ পুনেতে তার দামি স্থাবর সম্পত্তি রয়েছে।

বিভিন্ন ভাষায় ১২ হাজারেরও বেশি গান গেয়ে তিনি ভারতের পঞ্চম ধনী নারী গায়িকা হিসেবে জায়গা করে নিয়েছিলেন। তার এই অভাবনীয় সাফল্য ও পরিশ্রমের গল্প নতুন প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা।

নিউজ ডেস্ক

১৩ এপ্রিল, ২০২৬,  3:16 PM

news image
আশা ভোঁসলে