CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

কবিতার রঙে নতুন বছরকে বরণ করলো ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’

#
news image

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’- এ চিরায়ত আহ্বানকে ধারণ করে বৈশাখকে বরণ করতে ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’ আয়োজন করে ‘কবিতায় বর্ষবরণ ১৪৩৩’।

‘কবিতা ও গানের বিশেষ পর্ব’ শীর্ষক এ আয়োজনে অংশ নেয় স্বরকল্পন আবৃত্তিচক্র। মঙ্গলবার, ১৪ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হওয়া এ বর্ণিল আয়োজনে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় বিশেষ কবিতা ও গানের পরিবেশনা। একইসঙ্গে স্বরকল্পন আবৃত্তিচক্রের ফেসবুক পেজে পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

বৈশাখের প্রথম দিন উদযাপন করা হয় কবিতার সুর, আবৃত্তির রঙ এবং উৎসবমুখর আনন্দের আবেশে। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নববর্ষকে বরণ করে দিনব্যাপী চলবে স্বরকল্পন আবৃত্তিচক্রের নানা সাংস্কৃতিক আয়োজন।

শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ ও আবৃত্তির সৌন্দর্য ছড়িয়ে দিতে দুই যুগেরও বেশি সময় ধরেই কাজ করে আসছে স্বরকল্পন আবৃত্তিচক্র। সুস্থ সংস্কৃতিচর্চার ধারাবাহিকতায় এবারও বৈশাখী উৎসবকে ঘিরে এ বিশেষ আয়োজনের মাধ্যমে দর্শক-শ্রোতাদের যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিউজ ডেস্ক

১৬ এপ্রিল, ২০২৬,  12:55 PM

news image
সংগৃহীত