CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

ভোলা যাচ্ছেন স্পিকার

#
news image

তিন দিনের সরকারি সফরে ভোলায় যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্পিকার নির্বাচিত হওয়ার পর ভোলায় এটিই তার প্রথম সফর।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা থেকে সড়ক পথে বরিশাল হয়ে বিকেলে ভোলায় পৌঁছাবেন তিনি।

জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর এটিই হাফিজ উদ্দিনের নির্বাচনি এলাকা ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে প্রথম সফর। ফলে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের এই সফর ঘিরে সরকারি-বেসরকারিভাবে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

সরকারি সফরসূচি থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে সড়ক পথে রওনা দিয়ে বিকেল ৩টার দিকে তিনি ভোলা সার্কিট হাউজে উপস্থিত হবেন। একই দিন বিকেল ৫টায় তার নির্বাচনি এলাকা লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

পরদিন শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় লালমোহন উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন হাফিজ উদ্দিন। একই দিন বিকেল ৩টায় তজুমদ্দিন উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করার কথা রয়েছে।

এরপর শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় ভোলা সার্কিট হাউজে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন স্পিকার। ওই দিন বেলা ১১টার দিকে পুনরায় সড়ক পথে ঢাকায় ফিরবেন তিনি।

নিউজ ডেস্ক

১৬ এপ্রিল, ২০২৬,  1:01 PM

news image
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ