CKEditor 5 Sample
ঢাকা ১৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ঐতিহ্যবাহী শুটকি মেলায় দুই দিনে কোটি টাকা বিক্রির প্রত্যাশা বিয়ে করলেন জুবিন নটিয়াল সনদ ও গণভোট বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি জামায়াতসহ ১১ দলের মঞ্চে ‘চিত্রাঙ্গদা’য় বসন্ত রূপে নিশক তারেক আজিজ চাকরির নিয়োগ প্রক্রিয়ায় দক্ষতাভিত্তিক পদ্ধতি প্রবর্তনের পরিকল্পনা ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ সংসদের অধিবেশন রোববার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ফ্ল্যাট গ্রহণে অনিয়ম: টিউলিপ সিদ্দিকসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৬ মে বন বিভাগের বিরুদ্ধে অপপ্রচার ভুয়া আইডি বিরুদ্ধে আইনি ব‍্যবস্থা

অস্ট্রেলিয়ায় তেল শোধনাগারে আগুন 

#
news image

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মধ্যেই অস্ট্রেলিয়ার অন্যতম বড় একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ভিক্টোরিয়া ফায়ার রেসকিউ সার্ভিসের ডেপুটি কমিশনার মিশেল কাউলিং সংবাদমাধ্যম এবিসি নিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার (১৫ এপ্রিল) রাতে জিলং শহরে অবস্থিত এই শোধনাগারটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হলেও বর্তমানে তা নিয়ন্ত্রণে রয়েছে। অস্ট্রেলিয়ার সচল থাকা মাত্র দুটি তেল শোধনাগারের মধ্যে জিলং শোধনাগারটি অন্যতম।

এদিকে, দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন এ ঘটনাকে 'ইতিবাচক খবর নয়' উল্লেখ করে বলেন– উৎপাদন ব্যাহত হয়েছে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। তবে এর একটি প্রভাব বাজারে পড়তে পারে।

অস্ট্রেলিয়া তাদের প্রয়োজনীয় পরিশোধিত জ্বালানির ৮০ শতাংশই বিদেশ থেকে আমদানি করে, যার বড় একটি অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে।

ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ায় আগে থেকেই জ্বালানি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে দেশটি।

নিউজ ডেস্ক

১৬ এপ্রিল, ২০২৬,  1:04 PM

news image
ইন্টারনেট