নিউজ ডেস্ক
১৬ এপ্রিল, ২০২৬, 1:16 PM
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ চলাকালে স্টেডিয়ামের ডিজের গান ও মন্তব্য নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে অভিযোগ জানিয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। খবর এনডিটিভির।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ‘দোসা, ইডলি, সাম্বার, চাটনি, চাটনি’ শিরোনামের একটি ভাইরাল গান বাজানো হয়, যা দক্ষিণ ভারতীয়দের নিয়ে তৈরি গতানুগতিক মিমে প্রায়ই ব্যবহৃত হয়। সিএসকের অভিযোগ, ম্যাচ চলাকালে এ ধরনের গান বাজানো ‘রুচিসম্মত নয়’। আইপিএলের এক শীর্ষ কর্মকর্তা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ প্রসঙ্গে সিএসকের ব্যবস্থাপনা পরিচালক কাসি বিশ্বনাথন বলেন, ‘সাধারণত ডিজেরা স্বাগতিক দলকে সমর্থন করতেই কাজ করেন। কিন্তু চিন্নাস্বামী স্টেডিয়ামে পরিস্থিতি ভিন্ন ছিল। আমাদের খেলোয়াড়দের বিরুদ্ধে কিছু মন্তব্য করা হয়েছে। এ কারণে আমরা বিসিসিআইকে বিষয়টি দেখার অনুরোধ জানিয়েছি।’
গানটি সংগীতশিল্পী গানা আপ্পু রচনা করেন এবং সিএসকে-আরসিবি প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে এর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা প্রায়ই এটি ব্যবহার করে থাকেন। গত বছর আরসিবির উইকেটকিপার জিতেশ শর্মা এই গান গাওয়ার একটি ভিডিও প্রকাশ করলে সিএসকে সমর্থকদের সমালোচনার মুখে পড়েন।
বিশ্বনাথন আরও বলেন, ‘ওই ঘটনার পর আর এমন কিছু ঘটেনি। ডিজের কাজ প্রতিপক্ষের খেলোয়াড়দের নিয়ে মন্তব্য করা নয়। আমাদের বড় একটি সমর্থকগোষ্ঠী রয়েছে, যারা সবসময় আমাদের সমর্থন করে।’ এছাড়া ম্যাচে সিএসকের খেলোয়াড়দের আউট হওয়ার পর ডিজের মন্তব্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে দলটি। এক সিএসকে কর্মকর্তা বলেন, ‘ডিজের কাজ প্রতিপক্ষকে ছোট করা বা অপমান করা নয়।’