CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

অবরোধ অব্যাহত থাকলে হরমুজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

#
news image

ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, এই জলপথ দিয়ে চলাচল করতে হলে ইরানের অনুমতির প্রয়োজন হবে।

গত সপ্তাহান্তে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন গালিবাফ। তিনি তার পোস্টে আরো বলেন, প্রণালিটি খোলা থাকবে নাকি বন্ধ থাকবে এবং এটি নিয়ন্ত্রণের নিয়মকানুন ‘সামাজিক মাধ্যমে নয়, বরং মাঠ পর্যায়ে নির্ধারিত হবে’।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর আগে ঘোষণা দেন, প্রণালিটি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ‘যুদ্ধবিরতির অবশিষ্ট মেয়াদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত’।

ট্রাম্প এই পদক্ষেপকে স্বাগত জানালেও জোর দিয়ে বলেছেন, সংঘাত পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে।

নিউজ ডেস্ক

১৮ এপ্রিল, ২০২৬,  12:38 PM

news image
ইন্টারনেট