CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

#
news image

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দিয়েছে ইরান। আজ শনিবার (১৮ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড এক বিবৃতির মাধ্যমে এই অবরোধের বিষয়টি নিশ্চিত করেছে। জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলে ইরানি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়, শনিবার স্থানীয় সময় দুপুর থেকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা পুনরায় সামরিক বাহিনীর হাতে ন্যস্ত করা হয়েছে। এর ফলে আগের মতোই এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যান চলাচল সীমিত বা নিয়ন্ত্রিত থাকবে।

উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ; বিশ্বের মোট অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনার জেরে প্রণালিটি দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল। তবে মাত্র এক দিনের ব্যবধানে ইরান পুনরায় এটি বন্ধ করার ঘোষণা দিল।

সংঘাতপূর্ণ এই অঞ্চলে নতুন করে এই অবরোধ বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

১৮ এপ্রিল, ২০২৬,  3:21 PM

news image
ইন্টারনেট