CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

ঢাকার বাতাস আজ সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর

#
news image

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকার বাতাসও দূষিত। তবে আজ ঢাকার সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ১৪৯ স্কোর নিয়ে তালিকায় সপ্তম অবস্থানে । বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। যদিও প্রতিনিয়ত এই স্কোর পরিবর্তন হতে থাকে। যেমন বৃষ্টি হলে বায়ুরমান বাড়তে থাকে।

ওয়েবসাইটের তথ্যমতে, বায়ুদূষণে আজ বিশ্বে প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, বায়ুর স্কোর ৪২৭। ২৫৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার স্কোর ১৭১।

এ ছাড়া ১৭১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে থাইল্যান্ডের চেংমাই শহর। পঞ্চম স্থানে রয়েছে আলজেরিয়ার আলজিয়ারস শহর, স্কোর ১৬২ এবং ষষ্ঠ স্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং, স্কোর ১৫৩।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

নিউজ ডেস্ক

২৩ এপ্রিল, ২০২৬,  12:28 PM

news image
ইন্টারনেট