CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

বিধানসভা নির্বাচন- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

#
news image

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।

আজ (২৩ এপ্রিল) বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।

তিনি বলেন, ভারতীয় ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাই বৃহস্পতিবার দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে তবে স্বাভাবিক থাকবে বন্দর অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম।

শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে শনিবার থেকে আবারো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

নিউজ ডেস্ক

২৩ এপ্রিল, ২০২৬,  12:32 PM