CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

#
news image

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১৪ হাজার ৯৪২ জন উত্তীর্ণ হয়েছেন, যা মোট পরীক্ষার্থীর ৩১ শতাংশ। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে এগারোটায় এ নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, শনিবার (১৮ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১১ হাজার ১৫১টি শূন্যপদের বিপরীতে ৫৩ হাজার ৬৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪৮ হাজার ১৪৬ জন।

পরীক্ষার ফলাফলে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা ৩০ থেকে ১২টা ৩০, দুপুর ২টা থেকে ৩টা এবং বিকেল ৪টা ৩০ থেকে ৫টা ৩০ পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়।

পদভিত্তিক উত্তীর্ণদের রোল নম্বর (মেধাক্রম অনুযায়ী নয়) এনটিআরসিএর ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসএমএস পাঠিয়ে ফল জানানো হবে।

এনটিআরসিএ জানিয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া প্রকাশিত ফলাফল প্রয়োজনবোধে বিধি অনুযায়ী সংশোধনের অধিকার সংস্থাটি সংরক্ষণ করে।

উল্লেখ্য, দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিয়োগ পেতে ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে এই প্রথমবারে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

নিউজ ডেস্ক

২৩ এপ্রিল, ২০২৬,  12:33 PM

news image
সংগৃহীত