CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

#
news image

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ আইটি হেল্পডেস্ক প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, মৃত চারজনই পুরুষ এবং তারা সবাই মক্কায় ইন্তেকাল করেছেন। এখন পর্যন্ত মদিনা, জেদ্দা বা মিনা এলাকায় কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

স্থানীয় সময় রোববার (২৬ এপ্রিল) পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৪৮২ জন রয়েছেন। মোট ৮৯টি ফ্লাইটে তারা সেখানে গেছেন।

ফ্লাইট পরিচালনায় অংশ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে ১৫ হাজার ৭৪৮ জন, সৌদি এয়ারলাইন্স ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী।

সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের চিকিৎসা সহায়তা দিতে স্থাপিত মেডিকেল সেন্টারগুলো থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮৫০টি স্বয়ংক্রিয় প্রেসক্রিপশন দেয়া হয়েছে। পাশাপাশি হজ আইটি হেল্পডেস্ক থেকে ৬ হাজার ৯২২টি সেবা প্রদান করা হয়েছে।

নিউজ ডেস্ক

২৭ এপ্রিল, ২০২৬,  12:07 PM

news image
ইন্টারনেট