CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

বিনামূল্যে জরুরি আইনি সহায়তা পেতে হটলাইন নাম্বার চালু

#
news image

বিনামূল্যে জরুরি আইন সহায়তা পেতে হটলাইন নাম্বার চালু করেছে সরকার। সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।

তিনি বলেন, জার্মান সরকারের আর্থিক সহায়তায় ও আইন মন্ত্রণালয়ের সহায়তায় গরিব, অসহায় মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতেই এমন উদ্যোগ। যেখানে ভুক্তভোগী কেউ হটলাইন ১৬৬৯৯ নাম্বারে কল দিয়ে আইনি সহায়তা পেতে পারেন। 

আইনমন্ত্রী আরও বলেন, কেউ অবিচারের শিকার হয়ে আইনজীবী নিয়োগ করতে না পারলে হটলাইন নাম্বারে কল দিয়ে সহায়তা চাইলে তা পাওয়া যাবে।

নিপীড়িত মানুষের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে এ সময় জানান আইনমন্ত্রী। 

বস্তিবাসীকে আইনি পরামর্শ দিতে গিয়ে মানুষকে মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান আইনমন্ত্রী। তবে নির্দোষ কেউ আইনি সেবা থেকে বঞ্চিত হলে আইন মন্ত্রণালয়কে অবহিত করারও আহ্বান জানান তিনি।

নিউজ ডেস্ক

২৭ এপ্রিল, ২০২৬,  12:23 PM

news image
আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান