CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা, সাবেক প্রতিমন্ত্রী পলকসহ আহত কয়েকজন

#
news image

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী পুলিশের একটি প্রিজনভ্যান দুর্ঘটনার শিকার হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাকে কারাগার থেকে আদালতে নেয়ার পথে এ ঘটনা ঘটে। এতে পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রিজনভ্যান দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান জুলাই অভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। ওই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী পলক আসামি।

এই মামলায় জয় বর্তমানে পলাতক থাকলেও পলক গ্রেপ্তার অবস্থায় কারাগারে রয়েছেন। আজ তাকে আদালতে হাজির করা হয়েছিল। এর আগে ছাত্র-জনতার আন্দোলনের পর ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ১৪ আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়।

নিউজ ডেস্ক

২৮ এপ্রিল, ২০২৬,  12:40 PM

news image
সংগৃহীত