CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

ময়মনসিংহে ৩ ঘণ্টায় ৪০ মিমি বৃষ্টি, জলাবদ্ধতা ও কৃষিতে বিপর্যয়

#
news image

ময়মনসিংহে টানা ভারী বৃষ্টিপাতে জনজীবন ও কৃষিখাতে দেখা দিয়েছে ব্যাপক ভোগান্তি। মাত্র তিন ঘণ্টার প্রবল বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, পাশাপাশি কৃষকরা পড়েছেন চরম বিপাকে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৬টা থেকে শুরু হওয়া বৃষ্টি টানা ৯টা পর্যন্ত অব্যাহত থাকে। এই সময়ে মোট ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত আবহাওয়া অফিসের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, সকাল থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি ধীরে ধীরে কমে এলেও টিপটিপ আকারে অব্যাহত রয়েছে। টানা বৃষ্টির ফলে শহরের বিভিন্ন নিম্নাঞ্চলে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। 

অন্যদিকে, এই বৃষ্টিপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বোরো ধান চাষিরা। মাঠে ধান কাটার কাজ ব্যাহত হওয়ায় অনেক কৃষক তাদের ফসল ঘরে তুলতে পারছেন না।

শিক্ষা প্রতিষ্ঠানগামী শিক্ষার্থীরাও বৃষ্টির কারণে সকালে স্বাভাবিকভাবে বিদ্যালয় ও কলেজে যেতে পারেনি বলে জানা গেছে। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বৃষ্টিপাত আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে।

নিউজ ডেস্ক

২৮ এপ্রিল, ২০২৬,  12:49 PM

news image
সংগৃহীত