CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

পদ্মায় জেলের জালে উঠল ২৫ কেজির পাঙ্গাস, ৪৫ হাজার টাকায় বিক্রি

#
news image

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বড় পাঙ্গাস মাছ। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মাছটি ধরা পড়ে।

স্থানীয় জেলে এরশাদ মন্ডলের জালে মাছটি ধরা পড়ে। মাছটি আড়তে ৪৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

জেলে এরশাদ মন্ডল জানান, সহযোগীদের নিয়ে মাঝরাতে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন তারা। ভোরে জাল তুলতেই বিশাল আকৃতির পাঙ্গাস মাছটির দেখা পান।

পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া এলাকার একটি মৎস্য আড়তে তোলেন। সেখানে উন্মুক্ত নিলামে কেজি প্রতি ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৪৫ হাজার টাকায় মাছটি মো. চান্দু মোল্লা নামের মাছ ব্যবসায়ী কিনে নেন।

চান্দু মোল্লা জানান, আড়তে নিলামের মাধ্যমে মাছটি কিনেছেন এবং এখন বিভিন্ন জায়গায় বিক্রির চেষ্টা চালাচ্ছেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, মাছের উৎপাদন বাড়াতে সরকারের বিভিন্ন নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়নের ফলেই এ ধরনের বড় আকৃতির মাছ ধরা পড়ছে।

নিউজ ডেস্ক

২৮ এপ্রিল, ২০২৬,  1:16 PM

news image
সংগৃহীত