CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

প্রতিটি শ্রমিকের অধিকার নিশ্চিত করা হবে: মাহদী আমিন

#
news image

প্রতিটি শ্রমিকের অধিকার, স্বাধীনতা, কর্মসংস্থান ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, সরকারের মূল লক্ষ্য সুরক্ষিত পরিবেশে কর্মসংস্থান তৈরি করা।

আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ‘পেশাগত স্বাস্থ্য ও সেইফটি সেমিনার-২০২৬’ অনুষ্ঠানে এমন আশ্বাস দেন তিনি।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘কর্মক্ষেত্রে শ্রমিকের সুরক্ষা দেয়া না গেলে, শিল্পের পাশাপাশি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। জাতীয় স্বার্থেই শ্রমিকের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

অন্যদিকে, অনুষ্ঠানের সভাপতি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘শ্রমখাতে অসংগতি নির্মুলে কাজ করছে সরকার।’এছাড়া আইএলও কনভেনশন বাস্তবায়নে শিল্পখাতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজ ডেস্ক

২৮ এপ্রিল, ২০২৬,  4:44 PM

news image
সংগৃহীত