CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

পাটুরিয়া–দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

#
news image

প্রচণ্ড বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৬টা থেকে বৈরী আবহাওয়ার কারণে এ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

হঠাৎ পাটুরিয়া এলাকায় তীব্র বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হলে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে সকাল ৭টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, আবহাওয়ার উন্নতি হওয়ায় ফেরি চলাচল আবার চালু করা হয়েছে।

নিউজ ডেস্ক

২৯ এপ্রিল, ২০২৬,  12:23 PM