CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

অকটেনের বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করলো জাহাজ

#
news image

জ্বালানি সরবরাহ নিশ্চিতে বড় চালান নিয়ে আবারও চট্টগ্রাম বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ। মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন বহনকারী হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুইচি’ পৌঁছেছে বন্দরের বহির্নোঙরে। চলতি মাসে এটি তৃতীয় অকটেন চালান, যা দেশের জ্বালানি মজুদে যোগ করছে নতুন স্বস্তি।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বন্দরের বহির্নোঙরে ভেড়ে জাহাজটি। এ দিকে আজ দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে এর লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইন। এপ্রিল মাসে আসা এটি অকটেনের তৃতীয় চালান।

এর আগে গত ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ বন্দরে এসেছিল।

দৈনিক প্রায় ১২০০ টন চাহিদা হিসেবে এই এক মাসে আসা মোট ৭৯ হাজার টন অকটেন দিয়ে দেশের চাহিদা দুই মাসেরও বেশি সময় মেটানো সম্ভব হবে।

প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে অবস্থান করছে আরও পাঁচটি জাহাজ। এছাড়া বুধবার তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস শুরু করেছে।

তিনি আরও বলেন, বন্দরে ডলফিন জেটি মাত্র তিনটি হওয়ায় সব জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়া সম্ভব হচ্ছে না। এর সঙ্গে খারাপ আবহাওয়াও কার্গো খালাস কার্যক্রমে কিছুটা বিঘ্ন সৃষ্টি করছে।

নিউজ ডেস্ক

৩০ এপ্রিল, ২০২৬,  11:19 AM

news image
সংগৃহীত