CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

বিশ্ব বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

#
news image

মধ্যপ্রাচ্য ঘিরে অনিশ্চয়তা আবারও বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনের আলোচনা থমকে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নতুন করে ঊর্ধ্বমুখী হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী, জুনে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১২৩.৩০ ডলারে পৌঁছেছে। যা টানা নবম দিনের মতো ঊর্ধ্বগতির ধারাবাহিকতা বজায় রেখেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও বেড়ে ১০৭.৫১ ডলারে দাঁড়িয়েছে।
 
বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্য সরবরাহ সংকটের আশঙ্কাই বাজারে এই চাপ তৈরি করছে। বিশেষ করে ইরানের তেল রপ্তানি ঘিরে নিষেধাজ্ঞা ও সামরিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এদিকে যুক্তরাষ্ট্র প্রশাসন পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং প্রভাব কমাতে তেল কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে।

নিউজ ডেস্ক

৩০ এপ্রিল, ২০২৬,  11:26 AM

news image
ইন্টারনেট