CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

জাতীয় সংসদে পাস হয়েছে গুরুত্বপূর্ণ দুটি সংশোধনী বিল

#
news image

পুঁজিবাজার ও বীমা খাতে শৃঙ্খলা ফেরাতে জাতীয় সংসদে পাস হয়েছে গুরুত্বপূর্ণ দুটি সংশোধনী বিল। ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল, ২০২৬’-এখন আইনে পরিণত হওয়ার অপেক্ষায়।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হলো বহুল আলোচিত বিল দুটি।

'বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল, ২০২৬'-বিলটি উত্থাপন করে অর্থমন্ত্রী জানান, দেশের পুঁজিবাজারকে আধুনিকায়ন এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে এই সংশোধন অত্যন্ত জরুরি। 

এর আগে বিলটির ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় সদস্য রুমিন ফারহানা পুঁজিবাজার লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি এবং বিরোধী দলের অন্যান্য সদস্যরা বিলটি জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দিলেও তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

একই অধিবেশনে পাস হয়েছে 'বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল, ২০২৬'। অর্থমন্ত্রী বিলটি পাসের প্রস্তাব করলে সংসদে উপস্থিত সদস্যদের অধিকাংশের 'হ্যাঁ' ভোটে তা গৃহীত হয়।

নিউজ ডেস্ক

৩০ এপ্রিল, ২০২৬,  12:41 PM

news image
সংগৃহীত