CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

বর্ষায় ঘরবন্দি সময়কে রাঙিয়ে তুলুন যেভাবে

#
news image

বর্ষার দিন মানেই বাইরে বের হলে ঝক্কি। রাস্তাঘাটে কাদা-পানি আর ছাতা সামলে চলার বিড়ম্বনায় অনেকে এ সময় ঘরে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে অলস সময় কাটাতে গিয়ে অনেক সময় একঘেয়েমি চলে আসতে পারে। এই দিনগুলোকে দারুণ কিছু উপায়ে উপভোগ্য করে তুলতে পারেন।

গেম নাইট ও চলচ্চিত্র: পরিবারের সবাই মিলে বোর্ড গেম যেমন দাবা, মনোপলি বা লুডু খেলে সময় কাটাতে পারেন। এতে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। অথবা পছন্দের সব সিনেমার তালিকা করে একসঙ্গে বসে মুভি ম্যারাথন শুরু করতে পারেন। সঙ্গে থাকুক প্রিয় কোনো স্ন্যাকস।

ঘরোয়া ভোজ: বৃষ্টির দিনে গরম খিচুড়ি ও ভাজাপোড়ার চেয়ে তৃপ্তিদায়ক আর কিছু হতে পারে না। নিজের পছন্দের কোনো পদ রান্না করে পরিবারের সবাই মিলে আয়েশি আহারের আনন্দ নিতে পারেন।

প্রকৃতি উপভোগ: বারান্দা বা ছাদে বসে চা বা কফির কাপ হাতে বৃষ্টির ঝাপটা দেখা মনের ক্লান্তি দূর করে। এছাড়া শৈশবের স্মৃতি মনে করে ছোটদের সঙ্গে বৃষ্টিতে ভিজতেও পারেন। তবে বৃষ্টির পর অবশ্যই গোসল করে নেওয়া জরুরি, যেন ঠান্ডা না লাগে।

বিশেষ মুহূর্ত: মোমবাতির আলোয় রাতের খাবার পরিবেশন করে প্রিয়জনের সঙ্গে সময়টিকে স্মরণীয় করে তুলতে পারেন। এছাড়া বন্ধু বা পরিবারের সঙ্গে পরবর্তী কোনো ভ্রমণের পরিকল্পনাও সাজিয়ে রাখতে পারেন এই অবসরে।

ব্যস্ত জীবনে এই অলস সময়গুলো নিজের এবং প্রিয়জনদের জন্য এক অনন্য সুযোগ। তাই বাইরের আকাশ দেখে মন খারাপ না করে, ঘরেই খুঁজে নিন টুকরো টুকরো সব আনন্দ।

নিউজ ডেস্ক

৩০ এপ্রিল, ২০২৬,  1:07 PM

news image
সংগৃহীত