CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

ঢাকা বার নির্বাচনে ২৩ পদেই বিএনপির জয়

#
news image

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সবকটি পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত আইনজীবীরা। এই নির্বাচনে কার্যকরী কমিটির ২৩টি পদের প্রতিটিতেই জয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)।

সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের এই নির্বাচনে চার হাজার ৪৬৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া। সাধারণ সম্পাদক পদে চার হাজার ৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন মোহাম্মদ আবুল কালাম খান।

তাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত এনসিপি সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী এস এম কামাল উদ্দীন এবং সাধারণ সম্পাদক প্রার্থী মো. আবু বক্কর সিদ্দিক। তবে তারা কোনো পদেই জয় পেতে পারেননি।

দুই দশকের বেশি সময় ধরে একসঙ্গে নির্বাচন করা বিএনপি ও জামায়াত সমর্থক আইনজীবীরা এবার আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। জামায়াত ও এনসিপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ, সবুজ প্যানেল, কোনো পদেই জয়ী হতে পারেনি।

ভোট গণনা শেষে শুক্রবার মধ্যরাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন। এর আগে দুই দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২০ হাজার ৭৮৫ ভোটারের মধ্যে ৭ হাজার ৬৯ জন ভোট দেন, যা প্রায় ৩৪ শতাংশ।

নির্বাচনে জ্যেষ্ঠ সহ সভাপতি পদে মো. রেজাউল করিম চৌধুরী, সহ সভাপতি পদে মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আনিসুজ্জামান আনিস, জ্যেষ্ঠ সহ সাধারণ সম্পাদক পদে মো. ইলতুৎমিশ সওদাগর অ্যানি, সহ সাধারণ সম্পাদক পদে মো. মাহাদী হাসান জুয়েল নির্বাচিত হয়েছেন।

এছাড়া লাইব্রেরি সম্পাদক পদে খন্দকার মাকসুদুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক পদে মারজিয়া হীরা, অফিস সম্পাদক পদে মো. আফজাল হোসেন মৃধা, ক্রীড়া সম্পাদক পদে মো. সোহেল খান, সমাজকল্যাণ সম্পাদক পদে এ এস এম ফিরোজ, তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে শফিকুল ইসলাম শফিক নির্বাচিত হন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন এ এইচ এম রেজওয়ানুল সাঈদ রোমিও, ফারজানা ইয়াসমিন, মো. আদনান রহমান, মো. নিজাম উদ্দিন, মো. নজরুল ইসলাম মামুন, মো. সানাউল, মামুন মিয়া, মুজাহিদুল ইসলাম সায়েম, শেখ শওকত হোসেন, সৈয়দ সারোয়ার আলম নিশান।

এই নির্বাচনে মোট ৫৫ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে ২৩ জন করে ৪৬ জন বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেলের এবং ৯ জন স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

নিউজ ডেস্ক

০২ মে, ২০২৬,  11:32 AM

news image
সংগৃহীত