CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল

#
news image

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রস্তাব চূড়ান্ত করতে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বেতন কমিশন। ধারণা করা হচ্ছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে এই কাঠামো পুরোপুরি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়ন করা হবে এবং প্রথম ধাপেই মূল বেতন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছিল, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো আংশিকভাবে কার্যকর করা হতে পারে। তবে নানা আলোচনা সত্ত্বেও সেটি চালু না হওয়ায় নতুন সম্ভাবনা হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাইকে ধরা হচ্ছে।

এদিকে গত বছরের জুলাই মাসে ২১ সদস্যের বেতন কমিশন গঠন করা হয়। এই কমিটির কাজ ছিল পে-স্কেল সংক্রান্ত তথ্য সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া। এরই ধারাবাহিকতায় এবার নতুন করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যার কাজও পে-স্কেল সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদন জমা দেওয়া। আর তাদের তথ্যের ভিত্তিতেই পে-স্কেল বাস্তবায়ন হবে বলে আশা করছে সরকারি কর্মচারীরা।

জানা গেছে, কমিটির সুপারিশের ভিত্তিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছে।

অন্যদিকে চলতি বাজেটে এ জন্য বিশেষ বরাদ্দ রাখার সিদ্ধান্তও প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

এদিকে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ১৬ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি বৃহৎ কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। শুক্রবার (১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির আহ্বায়ক আবদুল মালেক।

নিউজ ডেস্ক

০২ মে, ২০২৬,  11:53 AM

news image
সংগৃহীত