CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

বৃষ্টি-লিমন হত্যায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

#
news image

যুক্তরাষ্ট্রের অ্যাভালন হাইটসের অ্যাপার্টমেন্টের কাছাকাছি দূরত্বে প্রায় একই সময়ে জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত।

গতকাল শুক্রবার (০১ মে) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হিলসবোরো কাউন্টি শেরিফ। এর আগে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিখোঁজ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত করে পুলিশ। লিমনের মরদেহ দুবাই হয়ে ঢাকায় পৌঁছাবে ৪ মে। আর বৃষ্টির মরদেহ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দূতাবাস।

শেষ পর্যন্ত দুঃসংবাদটাই পেলেন নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টির স্বজনরা। ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি যে বৃষ্টির, তা শুক্রবার ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছে পুলিশ।

হিলসবোরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রনিস্টার বলেন, ‘তদন্তের বিবরণ লোমহর্ষক। অপরাধীর কর্মকাণ্ড নিখাত শয়তানি ছাড়া কিছুই নয়। তবে দুঃখের ব্যাপার হলো আমরা দুই মেধাবী শিক্ষার্থী হারালাম।’

এরপরই ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বাংলাদেশে থাকা বৃষ্টির ভাইকে ফোন করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এর আগে উদ্ধার হওয়া এ মরদেহের পরনের পোশাকের সঙ্গে নিখোঁজের দিন সিসিটিভি ফুটেজে থাকা বৃষ্টির পোশাকের মিল পান তদন্তকারীরা।

হিলসবোরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রনিস্টার বলেন, ‘মামলা তদন্তাধীন আছে। এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে সবকিছু দেখে যা মনে হচ্ছে তাদেরকে অ্যাভালন হাইটসের অ্যাপার্টমেন্টে কাছাকাছি দূরত্বে ও প্রায় একই সময়ে হত্যা করা হয়েছে।’

নিউজ ডেস্ক

০২ মে, ২০২৬,  12:06 PM