CKEditor 5 Sample
ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

ঝটপট সুস্বাদু খিচুড়ি রান্নার সহজ উপায়

#
news image

বর্ষার অলস দুপুরে কিংবা ঝটপট দুপুরের খাবারে খিচুড়ি হতে পারে দারুণ এক পছন্দ। কম সময়ে এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কীভাবে স্বাদে-গন্ধে অতুলনীয় খিচুড়ি রান্না করা যায়, তা নিচে তুলে ধরা হলো।

উপকরণ: পোলাওয়ের চাল বা আতপ চাল ২ কাপ, মুগ ডাল ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া স্বাদমতো, গরম মসলা (এলাচ, দারুচিনি, তেজপাতা), লবণ স্বাদমতো এবং রান্নার তেল।

প্রস্তুত প্রণালী: ১. প্রথমে মুগ ডাল হালকা ভেজে চালের সাথে মিশিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। ২. কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ও গরম মসলা ফোড়ন দিন। পেঁয়াজ বাদামি হয়ে এলে আদা-রসুন বাটা ও গুড়া মসলা সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। ৩. এবার ধুয়ে রাখা চাল ও ডাল মসলার মধ্যে দিয়ে কিছুক্ষণ ভাজুন। চাল ভাজা হলে পরিমাণমতো গরম পানি (চাল ও ডালের দ্বিগুণ) দিয়ে দিন। ৪. পানি ফুটে উঠলে লবণ চেখে দেখুন এবং ঢেকে দিন। পানি শুকিয়ে চাল ও ডাল সেদ্ধ হয়ে এলে চুলার আঁচ কমিয়ে দমে রাখুন। ৫. পছন্দমতো সবজি বা মাংস চাইলে চাল-ডাল কষানোর সময় যোগ করতে পারেন।

রান্নার বিশেষ পরামর্শ:

মুগ ডাল সামান্য ভেজে নিলে খিচুড়িতে সুন্দর একটি ঘ্রাণ পাওয়া যায়।

সবজি খিচুড়ি করতে চাইলে চালের সাথে গাজর, মটরশুঁটি বা ফুলকপি যোগ করলে পুষ্টিমান ও স্বাদ দুই-ই বাড়ে।

নিউজ ডেস্ক

০২ মে, ২০২৬,  12:25 PM

news image
সংগৃহীত