CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ হারালেন চারজন

#
news image

ময়মনসিংহের মুক্তাগাছায় বালুভর্তি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১জন পুরুষ ও তিনজন নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও অন্তত ২ জন গুরুতর আহত হয়েছেন।

আজ দুপুর ১২ টায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা উপজেলার সত্রাসিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে যাত্রী নিয়ে একটি অটোরিকশা মুক্তাগাছার দিকে যাচ্ছিল। পথে সত্রাশিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুভর্তি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন নারী যাত্রীর মৃত্যু হয় ও হাসপাতালে নেয়ার পর আরেক পুরুষ যাত্রীর মৃত্যু হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুক্তাগাছা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। তারা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিচয় সনাক্তের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজ ডেস্ক

০৪ মে, ২০২৬,  3:35 PM

news image
সংগৃহীত