CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

বাংলাদেশি ট্রাভেল প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

#
news image

ইউক্রেনে যুদ্ধ করার জন্য রাশিয়ায় অবৈধভাবে মানবপাচারের দায়ে যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি প্রতিষ্ঠান ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড’-এর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য সরকার।

যুক্তরাজ্যের ‘বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানবপাচার নিষেধাজ্ঞা বিধিমালা ২০২৫’-এর অধীনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে এই প্রথম বাংলাদেশি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিল ব্রিটিশ সরকার।

এই নিষেধাজ্ঞার পাশাপাশি ড্রিম হোম ট্রাভেলসের মালিকের যুক্তরাজ্যে থাকা যাবতীয় সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর এক বিবৃতিতে জানানো হয়, প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দিয়ে তাদের ভয়াবহ শোষণের মুখে ঠেলে দিয়েছে।

তদন্তে জানা গেছে, ড্রিম হোম ট্রাভেলস রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন দিত। এতে লোভে পড়ে অনেক বাংলাদেশি নাগরিক দেশটিতে যেত।

কিন্তু তারা রাশিয়ায় পৌঁছানোর পর চিত্র বদলে যেত। তাদের জোর করে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান আগ্রাসী যুদ্ধের সম্মুখে লড়াই করতে বাধ্য করা হতো।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের মাধ্যমে যারা মানুষের জীবন বিপন্ন করছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চলমান। এ যুদ্ধে অভিবাসীদের জড়ানোর যে অভিযোগ আন্তর্জাতিক মহলে উঠছিল, এই নিষেধাজ্ঞা সেটিকে আরও জোরালোভাবে প্রমাণ করেছে।

নিউজ ডেস্ক

০৭ মে, ২০২৬,  2:37 PM

news image
ইন্টারনেট