CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা

#
news image

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার এই সুস্থতার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের সাবেক এই প্রতিদ্বন্দ্বী তার বার্তায় বর্ষীয়ান এই নেতার দ্রুত আরোগ্য ও স্বাভাবিক জীবনে ফেরার কামনা করেন।

গত বুধবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মির্জা আব্বাসের শারীরিক উন্নতির বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে তিনি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন। গত মার্চ মাসে অসুস্থ হওয়ার পর ঢাকায় তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর ও পরে মালয়েশিয়ায় নেওয়া হয়।

মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস জানিয়েছেন, তিনি এখন পুরোপুরি শঙ্কামুক্ত এবং পরিবারের সঙ্গে কথা বলতে পারছেন। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহার আগেই তিনি দেশে ফিরতে পারেন।

নিউজ ডেস্ক

০৭ মে, ২০২৬,  3:02 PM

news image
সংগৃহীত