CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

নির্মাতা ও অভিনেতা সুমন আনোয়ারের জন্মদিন আজ

#
news image

আজ জন্মদিন নির্মাতা ও অভিনেতা সুমন আনোয়ারের। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে টেলিভিশন নাটক, ওটিটি এবং চলচ্চিত্রের পর্দায় তাঁর কাজ দর্শকদের দৃষ্টি কাড়ে এসেছে ভিন্নধর্মী নির্মাণশৈলী ও অভিনয় দক্ষতার মাধ্যমে।

দুই হাজার দুই সালে ‘মুমুক্ষা, একটুর জন্য’ নাটকের মাধ্যমে নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন সুমন আনোয়ার। শুরু থেকেই ভিন্নধর্মী গল্প বলার চেষ্টা তাঁকে আলাদা করে তোলে। পরবর্তী সময়ে ‘রাতারগুল’, ‘গুলবাহার’ এবং ‘ছায়াবৃক্ষের রাজকন্যা’র মতো নাটক নির্মাণ করে তিনি টেলিভিশন জগতে নিজের অবস্থান দৃঢ় করেন।

নির্মাণের পাশাপাশি অভিনয়েও সমান দক্ষতা দেখিয়েছেন তিনি। নাটক, সিরিজ এবং চলচ্চিত্র- সব মাধ্যমেই তাঁর উপস্থিতি প্রশংসিত হয়েছে। স্বাভাবিক অভিনয় ও চরিত্রের গভীরে প্রবেশের ক্ষমতা তাঁকে দর্শকের কাছে আলাদা গ্রহণযোগ্যতা এনে দিয়েছে।

ডিজিটাল প্ল্যাটফর্মের যুগে এসে ওটিটিতেও নিজের ছাপ রাখেন সুমন আনোয়ার। বিশেষ করে ‘সদরঘাটের টাইগার’ নামের আলোচিত কাজটি তাঁকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। ভিন্নধর্মী গল্প এবং বাস্তবধর্মী উপস্থাপনার কারণে কাজটি দর্শকমহলে প্রশংসা কুড়ায়।

নির্মাতা হিসেবে যেমন তিনি গল্পের ভিন্নতা খুঁজেছেন, তেমনি অভিনেতা হিসেবেও চরিত্রের বৈচিত্র্যকে গুরুত্ব দিয়েছেন। ফলে দীর্ঘ পথচলায় টেলিভিশন ও ডিজিটাল দুই মাধ্যমেই তিনি নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।

জন্মদিনে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। কাজের প্রতি তাঁর নিষ্ঠা ও ধারাবাহিক সৃজনশীলতাই তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে বলে মনে করছেন অনেকে।

নিউজ ডেস্ক

১৬ মে, ২০২৬,  12:01 PM

news image
সংগৃহীত