CKEditor 5 Sample
ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

হরমুজ ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে বড় ধাক্কা চীনের

#
news image

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ উদ্যোগে উত্থাপিত একটি খসড়া প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে চীন। প্রস্তাবটির বিষয়বস্তু ও সময় নির্বাচনকে ‘অনুপযুক্ত’ উল্লেখ করে বেইজিং স্পষ্ট জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে এমন কোনো প্রস্তাব সংকট সমাধানে সহায়ক হবে না।

জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী রাষ্ট্রদূত ফু চং বলেন, হরমুজ পরিস্থিতি নিয়ে একপেশে অবস্থান গ্রহণ করে কোনো প্রস্তাব পাস করা হলে তা সংকট আরও বাড়িয়ে তুলতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, ‘বর্তমান সময়ে সবচেয়ে জরুরি হলো সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা।’

নিরাপত্তা পরিষদে জমা দেওয়া মার্কিন-বাহরাইনের খসড়া প্রস্তাবে ইরানের প্রতি হরমুজ প্রণালিতে সামরিক হামলা ও মাইন স্থাপন বন্ধের আহ্বান জানানো হয়েছে। তবে কূটনৈতিক মহলের ধারণা, এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পাওয়ার সম্ভাবনা খুবই কম। প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে ভোটে উঠলে রাশিয়া ও চীনের ভেটোর মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত মাসেও প্রায় একই ধরনের একটি মার্কিন সমর্থিত প্রস্তাবের বিরুদ্ধে চীন ও রাশিয়া ভেটো প্রয়োগ করেছিল। তখন দুই দেশই অভিযোগ তোলে, প্রস্তাবের ভাষা সম্পূর্ণ একপেশে এবং তা কেবল ইরানের ওপর দায় চাপানোর উদ্দেশ্যে তৈরি।

জাতিসংঘভিত্তিক সংবাদমাধ্যম ‘পাসব্লু’ তে প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে ফু চং বলেন, ‘আমরা মনে করি না যে এই প্রস্তাবের বিষয়বস্তু সঠিক। এমনকি এর জন্য নির্ধারিত সময়ও মোটেও উপযুক্ত নয়। এই জটিল মুহূর্তে কোনো জোড়াতালির প্রস্তাব পাস করলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে সব পক্ষকে আন্তরিক কূটনৈতিক আলোচনায় উৎসাহিত করা।’

সূত্র : রয়টার্স

নিউজ ডেস্ক

১৬ মে, ২০২৬,  12:35 PM

news image
ইন্টারনেট