CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

মিঠুনকে মহাগুরু ডাকলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

#
news image

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পর আজ (শনিবার, ১৬ মে) জেলা সফরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে গেছেন। সফর শুরুর আগে বলিউড অভিনেতা ও বিজেপির কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের ক্ষেত্রে মিঠুনের বড় ভূমিকা রয়েছে। এই বলিউড অভিনেতা বিজেপি প্রার্থীদের সমর্থনে বিভিন্ন জেলা ঘুরে প্রচারণায় অংশ নিয়েছিলেন।

মূলত সেই কারণেই সৌজন্যমূলক সাক্ষাৎ ও কৃতজ্ঞতা জানাতেই এদিন মিঠুনের ফ্ল্যাটে যান শুভেন্দু, মিঠুনের শারীরিক অবস্থার খোঁজ খবরও নেন মুখ্যমন্ত্রী। প্রায় এক ঘণ্টা ধরে চলে বৈঠক। পরে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু ও মিঠুন।

শুভেন্দু বলেন, ‘আমি আজকে মুখ্যমন্ত্রী হয়েছি জনগণের ভোটে, তাদের আশীর্বাদে। বিজেপি আমাকে মুখ্যমন্ত্রী মনোনীত করেছে। কিন্তু নেপথ্যের কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে যে কয়টি নাম আসে তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম। গতকাল মিঠুনদা আমাকে বলেছিলেন, ‘দেখা করতে চাই”। আমি বলেছিলাম, আমি আপনার সঙ্গে দেখা করতে যাবো। আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘মিঠুনদা অত্যন্ত নিঃস্বার্থভাবে পশ্চিমবঙ্গের গত ১৫ বছরের যে বিপর্যয় সেই জায়গা থেকে বাংলাকে বাঁচানোর জন্য, রাজ্যের হৃৎ গৌরব ফিরিয়ে আনার জন্য এখানকার রাষ্ট্রবাদীদের বাঁচানোর জন্য বিশেষ করে মা, বোন, দিদি, কন্যা তাদের সুরক্ষিত করার জন্য তিনি নিরলস চেষ্টা করেছেন। তার পরিশ্রমের কোনো সীমা ছিল না।’

প্রত্যুত্তরে শুভেন্দু অধিকারীর প্রশংসা করে মিঠুন চক্রবর্তী বলেন, ‘আমি একটাই কথা বলবো যে, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তার পর থেকে উনি কাজ করছেন। আমরা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি। আগামী দিনেও একের পর এক এই যোদ্ধা লড়াই চালিয়ে যাবে। তাছাড়া আমি তো পিছনে রইলাম।’

নিউজ ডেস্ক

১৬ মে, ২০২৬,  2:57 PM

news image
ইন্টারনেট