CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

লাঞ্চের পর ব্যাটিং ধস, ৬ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

#
news image

লাঞ্চ বিরতির পর পুরোপুরি ছন্দ হারিয়েছে বাংলাদেশ। বিরতির আগে কিছুটা স্বস্তিতে থাকা স্বাগতিকরা লাঞ্চের পর দ্রুত তিন উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গেছে।

প্রথমে বিদায় নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুহাম্মদ আব্বাসের বলে ২৯ রান করে আউট হন তিনি। মিরপুর টেস্টে দুই ইনিংসে ১০১ ও ৮৭ রান করা শান্ত এবার ইনিংসটা বড় করতে পারেননি। এরপর বেশি সময় টিকতে পারেননি মুশফিকুর রহিমও।

খুররম শাহজাদের ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হন অভিজ্ঞ এই ব্যাটার। ২৩ রান করে ফিরেছেন তিনি।

মুশফিকের বিদায়ের পর দ্রুত আরেকটি ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ।

খুররম শাহজাদের বাউন্সারে ক্যাচ দিয়ে আউট হন এই অলরাউন্ডার।

লাঞ্চের পর মাত্র ১৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের পেস আক্রমণে বিশেষ করে খুররম শাহজাদের গতির সামনে অসহায় দেখাচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে।

নিউজ ডেস্ক

১৬ মে, ২০২৬,  3:16 PM

news image
সংগৃহীত