CKEditor 5 Sample
ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

১৫ বছর পর আসছে ‘টিনটিন’-এর সিক্যুয়েল

#
news image

জনপ্রিয় কমিক চরিত্র ‘টিনটিন’ ভক্তদের জন্য সুখবর। অ্যানিমেটেড মুভি ‘দ্য আডভেঞ্চারস অফ টিনটিন’- এর সিক্যুয়েল আসছে এবার! কমিক বইয়ের চরিত্রকে পর্দায় আনার এমন বৃহৎ উদ্যোগ নিয়েছিলেন নির্মাতা  স্টিভেন স্পিলবার্গ, সহ-নির্মাতা পিটার জ্যাকসন। এবার চলমান কান উৎসবে সিনেমাটির দ্বিতীয় কিস্তি আসার ইঙ্গিত দিলেন পিটার। জানিয়েছেন, ইতোমধ্যে এর চিত্রনাট্য লেখা শুরু হয়েছে। 

‘টিনটিন’ মূলত বেলজিয়ান কার্টুনিস্ট হার্জের সৃষ্টি করা বিখ্যাত কমিক অ্যাডভেঞ্চার; যার অবলম্বনে ২০১১ সালে মুক্তি পায় সিনেমাটির প্রথম কিস্তি। যেখানে মোশন-ক্যাপচার অ্যানিমেশনের ব্যবহারের সঙ্গে অ্যাকশন দৃশ্য এবং কমিকের চিরচেনা জগতকে পর্দায় ফুটিয়ে তুলে কমিক জগতে আলোড়ন তোলা হয়েছিল।
 
কান উৎসবে পিটার জ্যাকসন জানান, এই সিক্যুয়েলটি মূলত তার এবং স্টিভেন স্পিলবার্গের মধ্যকার একটি চুক্তির অংশ। কাস্টিংয়ের বিষয়ে এখনো চূড়ান্ত চুক্তি না হলেও প্রথম সিনেমার অভিনেতা জেমি বেল এবং অ্যান্ডি সার্কিস যথাক্রমে ‘টিনটিন’ ও ‘ক্যাপ্টেন হ্যাডক’ চরিত্রে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি দর্শকদের নতুন করে তৈরি হওয়া নস্টালজিয়া এবং বিশ্বজুড়ে হার্জের কমিকের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এই সিক্যুয়েলটিকে ব্যবসায়িকভাবে লাভবান করতে পারে। 

তবে ২০১১ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমাটি ইউরোপ এবং আন্তর্জাতিক বাজারে দারুণ সাড়া ফেললেও আমেরিকার বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারেনি।

নিউজ ডেস্ক

১৭ মে, ২০২৬,  2:23 PM

news image
ইন্টারনেট