CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

কানের মঞ্চে মাতৃত্বের সৌন্দর্য ছড়ালেন বারবারা পালভিন

#
news image

কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে এক দারুণ চমক দিলেন হলিউড অভিনেতা ডিলান স্প্রাউস ও সুপারমডেল বারবারা পালভিন। নিজেদের জীবনের সবচেয়ে বড় খুশির খবরটি কান উৎসবের মঞ্চে ভাগ করে নিলেন এই তারকা দম্পতি।

প্রথম সন্তানের বাবা-মা হতে চলেছেন ডিলান ও বারবারা। কান উৎসবের রেড কার্পেটে বেবি বাম্প নিয়ে হাজির হয়ে তারা এই সুখবরটি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) ফরাসি সিনেমা ‘প্যারালাল টেলস’ (হিস্তোয়া প্যারালেল)-এর প্রিমিয়ারে অংশ নেন এই যুগল। সেখানে হালকা নীল রঙের একটি মিউ মিউ গাউনে হাজির হন ৩২ বছর বয়সী মডেল বারবারা পালভিন।

ছবি তোলার সময় এই হবু মা পরম আদরে তার বেবি বাম্পটি ধরে রেখেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে গর্ভে থাকা সন্তানের একটি সোনোগ্রাম ছবি শেয়ার করে বারবারা লিখেছেন, গত রাতে আমাদের তিনজনকে প্রস্তুত করে দেওয়ার জন্য সবার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ।

তাদের এই পোস্টে হলিউডের বিখ্যাত তারকা ও ভক্তরা শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন। এর ঠিক পরদিন, শুক্রবার (১৫ মে) ‘কার্মা’ সিনেমার প্রদর্শনীতে আবারও এই দম্পতিকে রেড কার্পেটে দেখা যায়।

এদিন কার্ল ল্যাগারফেল্ডের ডিজাইন করা ক্লাসিক সাদা-কালো পোশাকে তারা হাজির হন। ডিলান স্প্রাউস পরেছিলেন কালো টাক্সেডো এবং অন্তঃসত্ত্বা বারবারা পরেছিলেন সাদা শার্টের সঙ্গে লম্বা কালো স্কার্ট। এই উৎসবে বারবারার উপস্থিতি যেন তাদের অনাগত সন্তানকে নিয়ে ‘তিনজনের’ এক দারুণ গল্প তৈরি করেছে।

জনপ্রিয় সিরিজ ‘দ্য সুইট লাইফ অব জ্যাক অ্যান্ড কোডি’ খ্যাত অভিনেতা ডিলান স্প্রাউস এবং ‘ভিক্টোরিয়াস সিক্রেট’-এর বিখ্যাত মডেল বারবারা পালভিন ২০১৮ সাল থেকে একসঙ্গে আছেন। পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর ২০২৩ সালের জুলাই মাসে বারবারার নিজ দেশ হাঙ্গেরিতে ঘরোয়া আয়োজনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের প্রায় তিন বছর পর এবার তাদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি।

সূত্র : ইউপিআই, এওএল

নিউজ ডেস্ক

১৮ মে, ২০২৬,  12:28 PM

news image
ইন্টারনেট