CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

আজ ঘোষণা হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দল, দেখবেন যেভাবে

#
news image

বিশ্বকাপে নেইমার থাকবেন কি না—এমন প্রশ্ন ঘিরে ফুটবল বিশ্বে বাড়ছে উত্তেজনা। সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে আজ, যখন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তাদের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করবে।

সোমবার (১৮ মে) ব্রাজিলের রিও ডি জেনেইরোর বিখ্যাত ‘মিউজিয়াম অব টুমরো’-তে আনুষ্ঠানিকভাবে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিল দলের কোচ আনচেলত্তি।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দল ঘোষণার এই আয়োজন ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনুষ্ঠানটি কাভার করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৭০০ সাংবাদিক উপস্থিত থাকবেন।

ব্রাজিলের বাইরে ১৩টি দেশের সাংবাদিকরা এই অনুষ্ঠানের জন্য নিবন্ধন করেছেন। তালিকায় রয়েছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, ইতালি, স্পেন, জাপান, বাংলাদেশসহ বিভিন্ন দেশের গণমাধ্যমকর্মীরা।

এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে টিভি গ্লোবো, জিই টিভি, স্পোরটিভি, এসবিটি ও সিবিএফ টিভির ইউটিউব চ্যানেলে। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড।

এদিকে চূড়ান্ত দলে নেইমারের জায়গা হবে কি না, সেটিই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

নিউজ ডেস্ক

১৮ মে, ২০২৬,  12:42 PM

news image
ইন্টারনেট