CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

কারিনার মৃত্যুতে যারা উল্লাস করছে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে: নাহিদ

#
news image

কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের জানাজায় অংশ নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কারিনার মৃত্যুতে যারা উল্লাস করছে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে। রোববার (১৭ মে) রাত ১০ টার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজায় অংশ নেওয়ার আগ মূহুর্তে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা সবাই শোকাহত, অতি অল্প বয়সে তিনি অসুস্থ হয়ে মারা গিয়েছেন। আমরা আজকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বিভিন্ন দল মতের লোকেরা একসঙ্গে শহীদ মিনারে সমবেত হয়েছি, কারণ আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাচ্ছি।

নাহিদ ইসলাম আরও বলেন, কারিনা কায়সার গণহত্যার বিপক্ষে দাঁড়িয়েছিলেন, অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছিলেন এবং তিনি প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। তার মৃত্যুতে যারা উল্লাস করছে তাদের কাছেও একটা বার্তা আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং যারা উল্লাস করছে তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।

জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন সিএফ, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, এ বি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক

১৮ মে, ২০২৬,  12:52 PM

news image
সংগৃহীত