CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

বিমানবন্দর সেবার আধুনিকায়নে আগ্রহ সিঙ্গাপুরের

#
news image

বাংলাদেশের বিমানবন্দর সেবা আধুনিকায়নে অ্যাডভান্সড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস) এবং বিমান চলাচল রাজস্ব ব্যবস্থাপনা ব্যবস্থা উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ক্রিমসন ও এন্টারপ্রাইজ।

গতকাল সোমবার (১৮ মে) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ডেরেক লো ইউ-সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের বিষয়টি উঠে আসে।

সাক্ষাৎকালে বাংলাদেশের বিমান খাতের আধুনিকায়ন এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত বলেন, বিমানবন্দর ব্যবস্থাপনা উন্নয়নে এপিআইএস এবং রাজস্ব ব্যবস্থাপনা প্রযুক্তি বাস্তবায়নে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ক্রিমসন ও এন্টারপ্রাইজ কাজ করতে আগ্রহী।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী দেশের বিমান খাত উন্নয়নে সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া পর্যটন খাত উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেলে সহযোগিতার বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।

নিউজ ডেস্ক

১৯ মে, ২০২৬,  10:29 AM

news image
সংগৃহীত