CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

#
news image

দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের ইয়ংইন শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম মাহমুদ হাসান (২৪)। তিনি নরসিংদী সদর উপজেলার বাসিন্দা। তিনি দেশটির ডেজিন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার ভোরে ইয়ংইন শহরের জেনগুং-রি এলাকায় একটি মোড়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় মাহমুদ হাসান নিজেই গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলেন।

প্রতিবেদনে বলা হয়, দ্রুতগতির কারণে গাড়িটি একটি গোলচত্বর পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের সীমানা ও গাছে ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়।

দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়ির ভেতরেই পুড়ে নিহত হন তিনি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়িটি সাধারণ জ্বালানিচালিত ছিল, বৈদ্যুতিক গাড়ি নয়।

সহপাঠীদের তথ্য অনুযায়ী, মাহমুদ হাসান ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে উচ্চশিক্ষার জন্য দক্ষিণ কোরিয়ায় যান। সম্প্রতি তিনি সেখানে ড্রাইভিং লাইসেন্সও অর্জন করেছিলেন।

নিহতের মরদেহ বর্তমানে স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দক্ষিণ কোরিয়ার পুলিশ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।

নিউজ ডেস্ক

১৯ মে, ২০২৬,  11:25 AM

news image
সংগৃহীত