CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

আর কত মায়ের জন্য জাস্টিস চাইবো, রামিসা ইস্যুতে প্রশ্ন কাফির

#
news image

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সদ্য এনসিপিতে যোগ দেওয়া কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি।

মঙ্গলবার (২০ মে) রাত ১১টা ২৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

পোস্টে নুরুজ্জামান কাফি লেখেন, “আমরা ঠিক আর কত মানুষের জন্য, কত বাচ্চার জন্য, কত ভাইয়ের জন্য, কত মায়ের জন্য বিচার চাইব?”

তিনি আরও লেখেন, “কোনো সরকারই এমন কঠোর কোনো বিচার জনসম্মুখে দেওয়ার সাহস দেখায় না, যাতে অপরাধীরা শিক্ষা পায়।”

কাফির ভাষ্য, “জনসম্মুখে একটি কঠোর বিচার হলে সেটিই হতে পারত আমাদের শেষ ‘জাস্টিস ফর রামিসা’ দাবি।”

পোস্টের শেষাংশে তিনি লেখেন, “আমরা আর কাউকে নিয়ে #JusticeForRamisa লিখে বিচার চাইতে চাই না। আমরা চাই, এমন ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটুক।”

নিউজ ডেস্ক

২১ মে, ২০২৬,  4:02 PM

news image
সংগৃহীত