CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

দেশে মাথাপিছু আয় প্রথমবারের মতো ৩ হাজার ডলার ছাড়াল

#
news image

বিদায়ী অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে প্রথমবারের মতো তিন হাজার ডলার ছাড়িয়েছে। বুধবার (১০ জুন) ২০২৫-২৬ অর্থবছরের মাথাপিছু আয় ও জিডিপিসহ অন্যান্য সূচকের সাময়িক হিসাব প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

এতে দেখা যায়, চলতি অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ৩ হাজার ২০ ডলার হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) ৩ লাখ ৬৮ হাজার ৪২০ টাকা। একইসঙ্গে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হারও খানিকটা বেড়েছে।  জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ, যা আগের অর্থবছরের তুলনায় ৩ দশমিক ৪৯ শতাংশ বেশি।

এর আগে, গত ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৮২০ ডলার। আর জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৩ দশমিক ৯৭ শতাংশ।
 
তবে চুড়ান্ত হিসাবে মাথাপিছু আয় ৫১ ডলার কমে দাঁড়ায় ২ হাজার ৭৬৯ ডলার। আর জিডিপি প্রবৃদ্ধি দশমিক ৪৮ শতাংশ পয়েন্ট কমে ৩ দশমিক ৪৯ শতাংশে নেমে আসে।
 
বর্তমানে দক্ষিণ এশিয়ায় মাথাপিছু আয়ের শীর্ষে রয়েছে মালদ্বীপ। দেশটিতে মাথাপিছু আয়ের পরিমাণ প্রায় ১৩ হাজার ৯২০ ডলার। আমাদের প্রতিবেশী দেশ ভারতে মাথাপিছু আয় ২ হাজার ৯৪০ ডলার এবং পাকিস্তানের মাথাপিছু আয় ১ হাজার ৫৮০ ডলার। সে হিসেবে বর্তমানে ভারত-পাকিস্তানের চেয়েও বাংলাদেশের মাথাপিছু আয় বেশি।

নিউজ ডেস্ক

১১ জুন, ২০২৬,  11:34 AM

news image
ইন্টারনেট