CKEditor 5 Sample
ঢাকা ০৪ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

ভারত যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে একাধিক মামলার আসামি রিপন আটক

#
news image

বেনাপোল ইমিগ্রেশনে ভারত যাওয়ার সময় একাধিক মামলার আসামি রিপন সরকার (৩২)  নামে একজন আসামি আটক হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন)  বিকাল সাড়ে ৫ টার সময় সে বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত যাওয়ার সময় তার পাসপোর্টের আনুষ্ঠানিকতার কাজ করার সময় ইমিগ্রেশন এর যাচাই বাছাইয়ে তার নামে একাধিক মামলা পাওয়া যায়। এ সময় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

আটক রিপন সরকার বগুড়া জেলার ঠেংগামারা গ্রামের সাজু সরকার এর ছেলে। তার পাসপোর্ট নং এ-০৮০১৮৬৪৪।সে বাংলাদেশ আওয়ামীলীগের একজন সক্রিয় কর্মি বলে জানা যায়।

বেনাপোল ইমিগ্রেশন এর উপ-পরিদর্শক জাকারিয়া জানায়, ভারত যাওয়ার সময় ওই যাত্রীর পাসপোর্ট যাচাই বাছাই এর সময় দেখা যায় তার নামে বগুড়া সদর থানায় মামলা রয়েছে মামলা নং,৪১ তারিখ ১৪/০৯/২০২৪ ধারা ১৪৩/৩২৪/৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ পেনাল কোড তৎসহ ৩/৫/৬ বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮। একই থানায় মামলা নং ২৯ তারিখ ১২/১০/২০২১, ধারা ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) ।

ইমিগ্রেশন ওসি ইলিয়াছ হোসাইন মুন্সি বলেন, পাসপোর্টযাত্রী রিপন সরকার ইমিগ্রেশনে পাসপোর্ট দিলে তা যাচাই বাছাই করার সময় তার নামে মামলা পাওয়া যায়। তাকে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

বেনাপোল পোর্ট থানা ওসি মো: রাসেল মিয়া বলেন, তার নামে বগুড়া থানায় মামলা রয়েছে। ওই থানায় তাকে হস্তান্তর করা হবে। 

উল্লেখ্য গত ৪/০৬/২৫ ইং তারিখে ইমিগ্রেশন ওসি হিসাবে ইলিয়াছ হোসাইন যোগদানের পর বেনাপোল ইমিগ্রেশনে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহ ৪ জন একাধিক মামলার আসামি আটক হয়েছে।

বেনাপোল প্রতিনিধি

১৯ জুন, ২০২৫,  6:54 PM

news image
আসামি রিপন সরকার