CKEditor 5 Sample
ঢাকা ৩১ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

যৌথ অভিযানে ২ কোটি ৫০ লাখ টাকার জাটকা জব্দ

#
news image

পটুয়াখালীতে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৭০ হাজার ৪৫০ কেজি জাটকা জব্দ। গতকাল শনিবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী ব্রিজ টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কুয়াকাটা হতে ঢাকাগামী সন্দেহজনক ডলফিন, সেভেন ডিলাক্স ও মিজান পরিবহন নামক ৩ টি বাস তল্লাশি করে প্রায় ১ কোটি ৪০ লক্ষ ৫৭ হাজার টাকা মূল্যের ৪০ হাজার ৪৫০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। অবৈধ জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত বাস চালকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অপরদিকে একই দিন ভোর ৬ টায় পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১ কোটি ৫ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। 
পরবর্তীতে জব্দকৃত জাটকা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয় । 
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২৫,  8:02 PM