CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

‘একটি দল ৫ আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে প্রতিষ্ঠা করতে চায়’

#
news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, একটি দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকার করতে চায় না। এ কারণে তারা ৫ আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। তারা একাত্তরের প্রসঙ্গ এলেই ৪৭-এ চলে যায়।

মঙ্গলবার (১৫ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলরুমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কেউ প্রতিহত করতে পারবে না। কারণ নির্বাচন দেশের মানুষের প্রাণের দাবি।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের নেতাদের উদ্দেশে বলেন, আমি বারবার বলছি—আপনারা লক্ষ রাখবেন কোনও অনুপ্রবেশকারী যেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য না হতে পারে। আমরা কোনও গুপ্ত সংগঠনের কোনও ব্যক্তিকে সদস্য করবো না। বিগত ফ্যাসিস্ট আমলে যারা পাশে ছিলেন, মিটিং মিছিলে ছিলেন, তারাই হবেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব গাজী তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, আনিসুর রহমান বিশ্বাস রায়হান প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৫,  5:05 PM