CKEditor 5 Sample
ঢাকা ০৩ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

গোপালগঞ্জে কারফিউ ও 'গণহত্যার' নিন্দা জানালো জাসদ

#
news image

জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ এক বিবৃতিতে গোপালগঞ্জে গত কয়েকদিন ধরে জারি রাখা কারফিউ এবং "নিরস্ত্র জনগণের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার" তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

জাসদের বিবৃতিতে বলা হয়েছে, ১৬ জুলাই গোপালগঞ্জে নিরস্ত্র জনগণের ওপর বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে বেশ কয়েকজন সাধারণ মানুষ নিহত হলেও সরকার তা স্বীকার না করে আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নিহতদের মরদেহের সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত ছাড়াই এবং মুসলিমদের কাফন ও জানাজা ছাড়া, হিন্দুদের ধর্মীয় আচার পালন ছাড়াই সৎকার করতে বাধ্য করার মতো "চরম অমানবিক ঘটনা" ঘটেছে।

জাসদ আশঙ্কা প্রকাশ করেছে যে, কারফিউয়ের আড়ালে গোপালগঞ্জবাসীর ওপর "সিস্টেমেটিক গণনির্যাতন, গণগ্রেফতারসহ মানবতাবিরোধী অপরাধ" সংঘটিত হচ্ছে।

দলটি অবিলম্বে গোপালগঞ্জে জারি করা কারফিউ তুলে নেওয়া, নির্বিচার গণনির্যাতন ও গণগ্রেফতার বন্ধ করার দাবি জানিয়েছে। একই সাথে, জাসদ গোপালগঞ্জে বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা সংঘটিত নির্বিচার হত্যা, গণনির্যাতন ও গণগ্রেফতারের ঘটনা তদন্তের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসমূহ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই, ২০২৫,  4:52 PM