CKEditor 5 Sample
ঢাকা ০৪ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

বকেয়া টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা: যশোরে নিহত ১

#
news image

বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে লাঠির আঘাতে আবু বক্কর (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবু বক্কর একই গ্রামের হোসেন কবিরাজের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আবু বক্কর তার মুরগি বিক্রির বকেয়া টাকা চাইতে একই এলাকার নির্মল কুমারের বাড়িতে যান। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে নির্মল কুমার (৪৫) ও তার স্ত্রী বাঁশের লাঠি দিয়ে আবু বক্করকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও আবু বক্করের স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান বলেন, "বাকি টাকা আদায় করতে গিয়ে দেনাদারের লাঠির আঘাতে আবু বক্কর নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে।"

যশোর প্রতিনিধি

২২ জুলাই, ২০২৫,  4:28 PM